বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি প্রেসক্লাবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল বলেন, গণতন্ত্রের আপসহীন প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এক অনন্য রাজনৈতিক ইতিহাস ও অভিভাবকতুল্য নেতৃত্বকে হারালো।

শোকবার্তায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রতিকূল পরিস্থিতিতেও দেশ ও জনগণের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান ছিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য। কারাবরণ, অসুস্থতা ও ব্যক্তিগত শোক সত্ত্বেও তিনি আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেছেন।

তাঁরা আরও বলেন, তাঁর সততা, সাহস ও দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় খাগড়াছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *