মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, ওষুধের প্রাপ্যতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের একটি প্রতিনিধিদল।

সোমবার (১২ অক্টোবর) হাসপাতালটি পরিদর্শনকালে স্বাস্থ্য অধিকার প্রতিনিধিদল রোগীদের চিকিৎসাসেবার পরিবেশ, পরিচ্ছন্নতা, নিরাপদ পানির ব্যবস্থা, ওষুধের প্রাপ্যতা ও তথ্যপ্রদর্শন, খাদ্য ব্যবস্থাপনা, অভিযোগ গ্রহণের ব্যবস্থা এবং রোগী ও দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেয়।

উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শন শেষে প্রতিনিধিদল জানায়, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক দিক থাকলেও কিছু বিষয়ে আরও উন্নয়ন ও নিয়মিত তদারকির সুযোগ রয়েছে। এসব বিষয়কে অভিযোগ হিসেবে নয়, বরং জনগণের জন্য মানসম্মত, নিরাপদ ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সুপারিশ হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি পরিদর্শনে চিহ্নিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি, গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতেও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ প্রদানের আগ্রহ প্রকাশ করে যুব ফোরাম।

প্রতিনিধিদল আরও আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনগণের স্বাস্থ্য অধিকার সুরক্ষা এবং মানসম্মত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরী, সহ-সভাপতি মানিক রঞ্জন খীসা, সহ-সভাপতি ভৌমিকা ত্রিপুরা খীসা এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কাউসারুল ইসলাম,স্বাস্থ্য সেবা বিষয়ক সম্পাদক ভগদত্ত চাকমা সহ যুব ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *