বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল তিন সন্তানের জনকের

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩০) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটে আলীক্ষ্যং সড়কের তিতারপাড়া গলাসিরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি বন্যহাতি ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় তিনি হাতিটির ছবি তুলতে কাছে গেলে আশপাশে কুকুরের ডাকাডাকিতে হাতিটি উত্তেজিত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই হাতিটি তাকে পায়ের নিচে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আবদুস ছালাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনটি ছোট সন্তান ও শারীরিক প্রতিবন্ধী পিতাকে নিয়ে তার পরিবার এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।

খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি অবগত হয়ে বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সাঙ্গু রেঞ্জের কর্মকর্তা নুর হোসাইন বলেন, ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, নিহতের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা দেওয়া না হলে তারা চরম সংকটে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *