বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ: দুর্ভোগে তিন লক্ষাধিক মানুষ, দ্রুত নতুন অ্যাম্বুলেন্সের দাবি

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনের ব্যবহারে দুটি অ্যাম্বুলেন্সই বর্তমানে নাজুক ও মেরামত অযোগ্য অবস্থায় পড়ে থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্স হাসপাতালের গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অ্যাম্বুলেন্স দুটি হলো— বান্দরবান ছ-৭১-০০০১ এবং ঢাকা মেট্রো ছ-৭১-১০৬১। এর মধ্যে একটি গাড়ি ১৯৯৭ সালে এবং অপরটি ২০০৯ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয়। একটি গাড়ি সম্প্রতি কয়েক দফা মেরামত করে কোনোরকমে চালু রাখা হলেও বর্তমানে দুটিই সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

৫০ শয্যা বিশিষ্ট লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বান্দরবানের সবচেয়ে জনবহুল উপজেলার একমাত্র সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে লামা ছাড়াও আলীকদম ও চকরিয়া উপজেলার আংশিক এলাকার প্রায় তিন লক্ষাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করে থাকেন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে বহির্বিভাগে ২৫০ থেকে ৩৫০ জন, জরুরি বিভাগে ১৫০ থেকে ২০০ জন এবং অন্তর্বিভাগে ৯০ থেকে ১০০ জন রোগী চিকিৎসা নেন।

এমন জনবহুল ও দুর্গম পাহাড়ি এলাকায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগীরা জানান, জরুরি রোগী নিয়ে দ্রুত চট্টগ্রাম বা কক্সবাজারে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকিতে পড়ছে।

অ্যাম্বুলেন্স চালক মো. লায়েজ আহম্মদ ভূঁইয়া বলেন, “আমি যোগদানের আগেই একটি গাড়ি পরিত্যক্ত ছিল। অন্যটি বহুবার মেরামত করে চালানো হলেও এখন সেটিও পুরোপুরি অকেজো।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম জানান, পুরনো দুটি অ্যাম্বুলেন্স একাধিকবার মেরামত করা হলেও মেকানিকরা সেগুলোকে সম্পূর্ণ অচল ঘোষণা করেছেন। তিনি বলেন, “জনস্বার্থ বিবেচনায় একটি নতুন অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে আবেদন করা হয়েছে। বিষয়টি বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানকেও অবহিত করা হয়েছে।”

স্থানীয়দের দাবি, পাহাড়ি জনপদের মানুষের জীবন রক্ষায় অবিলম্বে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছেন উপজেলার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *