শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি–জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ সিটিজেন পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় দারুল আইতাম সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন পার্টির জেলা আহ্বায়ক মো. নুরুল আলম, জেলা সদস্য সচিব সুবোধ চাকমা, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ, যুবশক্তির জেলা সদস্য সচিব জাহেদা আক্তারসহ উভয় দলের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলন, রাজনৈতিক সমন্বয় ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে হবংিকাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *