November 24, 2026, 3:18 pm
শিরোনাম :
ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।
চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন জনের প্রাণহানি ও অপর তিনজন আহত হয়েছেন।
২৪ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, মহাসড়কের ইসলামাবাদের আউলিয়াবাদ এলাকা থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো- ব -১১-৯৯৭৫) থানা সংলগ্ন স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার (কক্সবাজার-খ- ১১-১৯২০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের নিচে ঢুকে পড়লে দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত ও অপর তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় সনাক্ত করা গেছে। তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন।নিহতরা হলেন পটিয়া আল- জামেয়া আল- ইসলামিয়ার দাওরা বিভাগের ছাত্র মু, সাইফুল ইসলাম। তিনি দ্বারে জাদীদ ছাত্রাবাসের ৩০৫ নম্বর রুমের ৪ নম্বর সিটের নিবাসী। তার গ্রামের বাড়ি পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ডুলহাজরা ইউনিয়নের ফকিরা খোলা গ্রামে। তার পিতার নাম মু, ছাবের।
অপরজন হচ্ছেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের সাহাব উদ্দিন (৪০)।
খবর পেয়ে রামু থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করেন।
অন্যদিকে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট আবেশ দূর্ঘটনা স্থলে এসে তিনজনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি তাদের হেফাজতে নেন। দুর্ঘটনার কারণে উক্ত এলাকায় ব্যাপক মানুষের সমাগম ও যানজটের সৃষ্টি হয়। স্থানীয় থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা