November 24, 2026, 2:04 pm
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার

Reporter Name

অংগ্য মারমা, প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি মানিকছড়ি মংরাজবাড়ী জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ও শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শন করেছেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল। মেলা প্রাঙ্গণে পৌঁছালে রাজ পরিবারের  কুমার সুইচিং প্রু সাইন জোন কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।

পরিদর্শনকালে জোন কমান্ডার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মেলায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য রক্ষা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা