November 24, 2026, 12:55 pm
শিরোনাম :
হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী রামগড় বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদমে জুম চাষ করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে আহত দুই ম্রো জুমচাষীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে আলীকদম সেনা জোন। তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবরও রাখছে সেনা জোন।

আহত দুজন হলেন কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকার মৃত মেনরাই মুরোর ছেলে নিয়াচং মুরো এবং চংরাই মুরোর ছেলে নুরিইক মুরো।

গত ২১ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে বলাইপাড়া এলাকায় জুম চাষের কাজ করার সময় বন্য শুকরের আক্রমণের শিকার হন তাঁরা। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলীকদম সেনা জোন সূত্রে জানা গেছে, ঘটনার খবর পাওয়ার পরপরই আহত দুই জুমচাষীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করে সেনা জোন। তাঁদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সহযোগিতা করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নাজিম ইকবালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সেনা জোনের প্রতিনিধিরা। চিকিৎসকের বরাত দিয়ে সেনা জোন জানিয়েছে, উন্নত চিকিৎসায় আহত দুজনের শারীরিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে। তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তাঁদের একজনের হাতে হাড় ভেঙে যাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত দুই জুমচাষী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের চিকিৎসা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের বিপদে পাশে থাকার অংশ হিসেবেই এ সহযোগিতা করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা