November 24, 2026, 12:19 pm
শিরোনাম :
রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী রামগড় বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা লামায় মাশরুম চাষে সফল অনুপম, কর্মসংস্থান হয়েছে ১২ জনের

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালায় অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে প্রায় এক হাজার চক্ষু রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দীঘিনালা মিনি স্টেডিয়ামে খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা জোন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনে ছানিপড়া রোগীদের প্রাথমিকভাবে শনাক্ত করে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেওয়া হবে। সেখানে তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। এ ছাড়া যেসব রোগীর চশমা প্রয়োজন, তাঁদের বিনামূল্যে চশমা দেওয়া হবে।

এ ধরনের মানবিক উদ্যোগের ফলে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সহজেই প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা