November 24, 2026, 12:49 pm
শিরোনাম :
হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী রামগড় বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। প্রকল্পের রাজস্থলী উপজেলা কো-অর্ডিনেটর রমেশ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

সভায় উপজেলার তৃণমূল ও প্রত্যন্ত এলাকায় প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্পের আওতায় ৫ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এবং মাতৃস্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদানের মাধ্যমে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নোমান, থানার এসআই মোঃ নুরজ্জামান, এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। এছাড়াও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী ও উপকারভোগীরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় প্রকল্পটির এই জনবান্ধব ও অতি প্রয়োজনীয় কার্যক্রমগুলো ভবিষ্যতেও চলমান রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা