November 23, 2026, 1:27 pm
শিরোনাম :
রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত ঈদগাঁওতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, কারণ অনুসন্ধানে পুলিশ রাঙামাটি সড়ক বিভাগের সরকারি জমি জবরদখলের অভিযোগ, কোতোয়ালি থানায় এজাহার দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান নানিয়ারচরে তক্ষশিলা বন বিহারে ১৩তম কঠিন চীবরদান সম্পন্ন বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার

রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, মেডিকেল অফিসার ডাঃ জিয়া উদ্দিন বাবলু, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা সভায় অংশ নেন।
সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান উপজেলার সকল সরকারি দপ্তরের চলমান কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন এবং কাজের গতিশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা