November 23, 2026, 11:30 am
শিরোনাম :
দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান নানিয়ারচরে তক্ষশিলা বন বিহারে ১৩তম কঠিন চীবরদান সম্পন্ন বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী; প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নীরবে অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নানিয়ারচরে তক্ষশিলা বন বিহারে ১৩তম কঠিন চীবরদান সম্পন্ন

Reporter Name

নানিয়ারচর প্রতিনিধি।।
রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া তক্ষশিলা বন বিহারে দুই দিনব্যাপী ১৩তম দানোত্তম কঠিন চীবরদান উৎসব সম্পন্ন হয়েছে।

সোমবার দিনব্যাপী নানা ধর্মীয় ও আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদ্‌যাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

উৎসবে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় দানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি রাজবন বিহারের পূর্ণজ্যোতি মহাস্থবির ভান্তে, তক্ষশিলা বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় করুণা বর্ধন মহাস্থবির ভান্তে, মহামিত্র মহাস্থবির ভান্তে, মিয়ানমার থেকে আগত চন্দ্রশ্রী মহাস্থবির ভান্তেসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তক্ষশিলা বন বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন চাকমা ও সাধারণ সম্পাদক জীবন্ত চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা