November 22, 2026, 3:20 pm
শিরোনাম :
বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী; প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নীরবে অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা; খাগড়াছড়ি পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা

মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত পবিত্র কঠিন চীবরদান উৎসব পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন রিয়াদ হোসেন। এ সময় বিহারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিহারের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে বিজিতলা সাব জোন কমান্ডার বিহারে উপস্থিত হয়ে প্রথমে বিহারের বড় ভান্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিহার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং কঠিন চীবরদান উৎসবের সার্বিক আয়োজন ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, এলাকার ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় স্থানীয় জনগোষ্ঠীর পাশে রয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে মহালছড়ি জোন বিহারের পাশে থাকবে বলে বিহার পরিচালনা কমিটিকে আশ্বস্ত করেন।

পরিদর্শন শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে বিজিতলা সাব জোন কমান্ডার বিহারের বড় ভান্তের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা