November 22, 2026, 12:32 pm
শিরোনাম :
প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত

Reporter Name

রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণোৎসব, গুরুদেবের চতুর্থ তিরোভাব তিথি এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে সেবা কুঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মসভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী ১০৮ স্বরূপ দাস বাবাজি মহন্ত মহারাজ এবং প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ধর্মতত্ত্বের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন পংকজ ভূষণ চৌধুরী।

সেবা কুঞ্জের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি জিকু কুমার দে-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, ডাঃ রেনেনসুই তালুকদার, সেবা কুঞ্জের উপদেষ্টা অরুণ সেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া। এসময় সনাতন ধর্মাবলম্বীদের এই মহতী আয়োজনে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া।

এর আগে উৎসব উপলক্ষে সকাল থেকেই শ্রীশ্রী গীতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজস্থলী উপজেলার বিভিন্ন মঠ ও মন্দিরের গীতা স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনব্যাপী গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিমূলক ও উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা