November 21, 2026, 9:02 pm
শিরোনাম :
খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ঈদগাহ ইন্টার, স্কুল এন্ড কলেজের নতুন দায়িত্বশীল নির্বাচন

রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী, উৎসবস্থল পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি।।
রাঙামাটি রাজবন বিহারের ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে উৎসবস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি বিহার প্রাঙ্গণ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে বিহারের প্রধান ভান্তের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম ও রাঙামাটি রাজবন বিহারের প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে জোন কমান্ডার জানান, রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে পার্বত্য অঞ্চলের সকল মানুষের কল্যাণ ও নিরাপত্তায় সর্বদা কাজ করে যাচ্ছে। রাজবন বিহারের ঐতিহ্যবাহী কঠিন চীবর দানোৎসব যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জোন কমান্ডারের পরিদর্শনকালে কঠিন চীবর দানোত্তম ও সুবর্ণজয়ন্তী উৎসবে হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীর সমাগম ঘটে। পুরো বিহার এলাকা জুড়ে উৎসবমুখর এক মিলন মেলা পরিবেশ বিরাজ করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা