November 21, 2026, 9:02 pm
শিরোনাম :
খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ঈদগাহ ইন্টার, স্কুল এন্ড কলেজের নতুন দায়িত্বশীল নির্বাচন

রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name

​মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলপাড়া ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আন্নসিকদার পাড়ার মধ্যবর্তী একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

​উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি পচে-গলে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
​পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে ওই ব্যক্তি খাল-বিলে সাপ, ব্যাঙ বা কুচে ধরতে গিয়ে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে মারা যেতে পারেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

​রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা