November 22, 2026, 3:21 pm
শিরোনাম :
বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী; প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নীরবে অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা; খাগড়াছড়ি পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা

ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা; খাগড়াছড়ি পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি::

খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।

আজ ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে গভীর রাতে খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসায় দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। পরিদর্শনকালে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খাগড়াছড়ি সদর থানা অফিসার্স ইনচার্জ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, রাত সাড়ে ৩ টার দিকে বিকট শব্দে ঘুম ভাঙ্গে তাঁর। এ সময় ঘুম থেকে ওঠে তাড়াহুড়ো করে প্রথমে ফ্রীজের লাইন বন্ধ করে দেন। পরে ঘর থেকে বের হয়ে দরজার সামনে আগুন দেখতে পেয়ে চিৎকাট করলে আশপাশের লোকজন বের হয়ে আসেন এবং আগুন নেভান। বাসার সিড়ির রুমের নিচেসহ দুইটি স্থানে আগুন দেয়ার চিহ্ন স্পষ্ট রয়েছে বলে জানিয়েছেন আবুল কাশেম। ভিপি সাদিক কায়েমের ঘরে তার বাবা, মা ও এক ছোট বোন থাকেন বলে জানিয়েছেন আবুল কাশেম।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, সোয়া ৪ টার দিকে খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। ঘটনাস্থলে আগুন দেয়ার আলামতসহ কেরোসিনের বোতল পাওয়া গেছে জানিয়েছেন ওসি। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলছেন। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাটিকে নাশকতার পাশাপাশি আওয়ামী লীগের ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রম বলে মন্তব্য করেন পুলিশ সুপার।

এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় সাদিক কায়েম তার ভেরিফাইয়েড ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে লেখেন, খাগড়াছড়ির বাড়িতে তার মা, বাবা থাকেন। আগুন দেয়ার ঘটনায় ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে দায়ী করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে জেলা জামাতের নেতৃবৃন্দ ভিপি সাদিক কায়েমের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা