
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি রাজস্থলী উপজেলার সকল ধর্ম ও বর্ণের জনগোষ্ঠীর পাঁচটি মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে নীরবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি।
উপজেলার তিনটি ইউনিয়নের পাহাড়ি ও বাঙালি নির্বিশেষে যেকোনো মানুষের বিপদে-আপদে এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।
স্থানীয়দের মতে, কোনো অসহায় বা দুস্থ মানুষ তার কাছে সাহায্যের আবেদন করলে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন। কাউকে চিকিৎসা সহায়তা, কাউকে মাথা গোঁজার ঠাঁই বা বাসস্থান নির্মাণে সহযোগিতা, আবার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক সেবাকে তিনি নিজের ব্রত হিসেবে গ্রহণ করেছেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ‘শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে ১০০ কেজি চাল সহায়তা প্রদান করেন নাইমুল ইসলাম রনি।
তাঁর এই ধারাবাহিক সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
এছাড়াও রাজস্থলী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ জানান, নাইমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের নেতৃত্বে আসার পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। যেকোনো প্রয়োজনে কেউ কোনো সহযোগিতা চাইলে সাধ্যমতো চেষ্টা করেন। আমরা চাই তাঁর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকুক।