November 23, 2026, 11:30 am
শিরোনাম :
দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান নানিয়ারচরে তক্ষশিলা বন বিহারে ১৩তম কঠিন চীবরদান সম্পন্ন বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী; প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নীরবে অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪১বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার ২৫০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে একটি  টহল দল চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৫০ টাকা।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা