November 23, 2026, 1:27 pm
শিরোনাম :
রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত ঈদগাঁওতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, কারণ অনুসন্ধানে পুলিশ রাঙামাটি সড়ক বিভাগের সরকারি জমি জবরদখলের অভিযোগ, কোতোয়ালি থানায় এজাহার দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান নানিয়ারচরে তক্ষশিলা বন বিহারে ১৩তম কঠিন চীবরদান সম্পন্ন বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার

ঈদগাঁওতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, কারণ অনুসন্ধানে পুলিশ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে ফাঁসিতে ঝুলে এক গৃহিণী আত্মহত্যা করেছেন। ২৩ নভেম্বর সোমবার সকালে ঈদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইজ পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার কারণ কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

ঈদগাঁও ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরনাহার বেগম ঘটনাস্থল থেকে জানান, ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশনা মতে তিনি ও সাধারণ ওয়ার্ডের মেম্বার আমির হোছন নিহতের বাড়িতে যান। সকালে স্বামী কাজে যাবার পর এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরো জানান, নিহত ইয়াছমিন আক্তার দক্ষিণ মাইজ পাড়ার ইলেকট্রিশিয়ান হামিদুর রহমানের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

খবর পেয়ে ঈদগাঁও থানার ইন্সপেক্টর সোমনাথ বসু নিহতের লাশ থানা হেফাজতে নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় বিএনপি নেতা মোঃ নূরুচছফা  জানান, হামিদুর রহমান একই এলাকার মোঃ হোছনের পুত্র। নিহত মহিলাটির পিতার বাড়ি ইউনিয়নের ভোমরিয়া ঘোনায়। আর নিহতের মেয়েটি স্থানীয় নূরানী মাদ্রাসায় পড়ে।

একই ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল হক ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনাটি শুনেছে বলে জানান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ঘটনাস্থলে স্বামীকে পাওয়া যায়নি। নিহতের ময়না তদন্ত করা হবে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি।

এদিকে এলাকার বেশ কিছু সূত্রে জানা গেছে, ঘটনার আগের রাতে স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে তর্কাতর্কি হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই বাড়াবাড়ির কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা