November 24, 2026, 12:54 pm
শিরোনাম :
হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী রামগড় বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন

Reporter Name
Oplus_16908288

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম (চিংম্রং) বৌদ্ধ বিহারে হাজার হাজার দায়ক-দায়িকার অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব-২০২৬। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে দায়ক-দায়িকা ও কঠিন চীবর দান উৎসব পরিচালনা কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন। তাঁদের ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে দায়ক-দায়িকারা চীবরসহ নানা ধরনের দানীয় সামগ্রী অর্পণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় তিনি বলেন, ‘আমাদের সবার প্রত্যাশা—এ অঞ্চলে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পরিবেশ বজায় থাকুক। শান্তি প্রতিষ্ঠা শুধু কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাহিনীর একক দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।’ তিনি আরও বলেন, শান্তি মানে শুধু সংঘাত বা সহিংসতার অনুপস্থিতি নয়। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবে—এমন পরিবেশই প্রকৃত শান্তির প্রতিফলন। এ জন্য পারস্পরিক অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি পরিহার করে আলোচনা, সহনশীলতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করে আসছেন। প্রধানমন্ত্রী তাঁকে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ দায়িত্ব পালনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করতে চান। অনুষ্ঠানে বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। এতে ধর্মীয় দেশনা প্রদান করেন কাউখালী উপজেলার বেতবুনিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পঞ্ঞা দীপা মহাথের এবং কাপ্তাই  ব্যঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সনাসিরি মহাথের। কঠিন চীবর দান পরিচালনা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা ও যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী থোয়াইহাচিং মারমা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা