November 24, 2026, 12:18 pm
শিরোনাম :
৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী রামগড় বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা লামায় মাশরুম চাষে সফল অনুপম, কর্মসংস্থান হয়েছে ১২ জনের খাগড়াছড়িতে ৭,৭০০ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়নে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

Reporter Name

মো. ইসমাইলুল করিম ,লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

লামা উপজেলায় যোগদানের পর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে এটি তাঁর প্রথম অভিযান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার এসব স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে ইউএনও সোমাইয়া আক্তারের সঙ্গে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিনে সাতটি পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ বালু জব্দের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

অভিযান প্রসঙ্গে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, ‘লামায় যোগদানের পর অবৈধ বালুর বিরুদ্ধে এটি আমার প্রথম অভিযান। উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা