November 24, 2026, 12:18 pm
শিরোনাম :
৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী রামগড় বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা লামায় মাশরুম চাষে সফল অনুপম, কর্মসংস্থান হয়েছে ১২ জনের খাগড়াছড়িতে ৭,৭০০ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়নে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

Reporter Name

মে. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ সহায়তা তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি এবং সহায়তাপ্রাপ্ত তিনটি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: আদর্শ গ্রাম দারুন্নাজাত মাদ্রাসা, ডাক্তারপাড়া মানজুমাতুন নূর কারীমিয়া মহিলা মাদ্রাসা, পশ্চিম নতুনপাড়া বায়তুর রহমান জামে মসজিদ।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও পরিচালনায় সহযোগিতার অংশ হিসেবে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে প্রতিষ্ঠানপ্রধানরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা