বুধবার, ২৭ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

লামায় অবৈধ সেগুন কাঠ পাচারের সময় পিকআপ জব্দ

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে সেগুন কাঠ পাচারের সময় একটি পিকআপ গাড়ি জব্দ করেছে বনবিভাগ ও পুলিশের যৌথ টহল দল। বাংলাদেশ বন আইন, ১৯২৭ (সংশোধিত) ও সংশ্লিষ্ট বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে রাষ্ট্রীয় বনসম্পদ ধ্বংস ও পাচারের অভিযোগে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে প্রাপ্ত নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বুরাবুইন্যা পাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। ডলুছড়ি বনবিভাগ ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সরই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে একটি লিচু বাগান এলাকায় বিশেষ অভিযান চালান।

অভিযানকালে কোনো বৈধ কর্তৃপক্ষের অনুমোদনপত্র, পরিবহন ছাড়পত্র কিংবা মালিকানার বৈধ দলিল ছাড়াই বনজ সম্পদ পরিবহনরত অবস্থায় একটি মালিকবিহীন পিকআপ গাড়ি আটক করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে অবৈধভাবে কর্তিত ২২ ফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়।

বনবিভাগের প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে, উদ্ধারকৃত সেগুন কাঠগুলো সংরক্ষিত বনাঞ্চল বা রাষ্ট্রীয় বনভূমি থেকে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত কাঠ ও পিকআপ গাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৪৪ হাজার টাকা বলে প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে।

অভিযানের সময় গাড়িটির কোনো চালক, মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা অপরাধ সংঘটনের পর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত কাঠের বৈধ উৎস সংক্রান্ত কোনো দলিলাদি উপস্থাপন করতে না পারায় বাংলাদেশ বন আইন অনুযায়ী কাঠসহ পিকআপ গাড়িটি জব্দ করে ডলুছড়ি রেঞ্জের অধীন সরই বিট কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে ডলুছড়ি রেঞ্জের সরই বিট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি একটি সংঘবদ্ধ বন অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বন আইন, ১৯২৭ (সংশোধিত) এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *