বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

কক্সবাজার-৩ আসনে জামায়াত প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজার-৩ (রামু) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর বলেছেন, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী কৃষিপ্রধান এলাকা হলেও পর্যাপ্ত সরকারি সুযোগ-সুবিধার অভাবে এখানকার কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত যোগাযোগ ব্যবস্থার ঘাটতির কারণে জনদুর্ভোগ দীর্ঘদিনের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে গর্জনিয়া ফয়জুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
শহীদুল আলম বাহাদুর বলেন, এলাকায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের, ঝুঁকি নিয়ে দূরবর্তী স্থানে যেতে হচ্ছে। তিনি দাবি করেন, জনগণের সমর্থনে সংসদে যাওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

পথসভায় তিনি অতীতের জনপ্রতিনিধিদের ভূমিকার সমালোচনা করে বলেন, প্রতিশ্রুতি দেওয়া হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ভবিষ্যতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে এলাকার বঞ্চিত জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাজসেবক ও আলেমেদ্বীন মাওলানা মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন এবং জাতীয় ছাত্র শক্তির জেলা সদস্য সচিব জায়েদ বিন আমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ ও ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ নাসিম।

এর আগে সকাল থেকে শহীদুল আলম বাহাদুর কাউয়ারখোপ ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করেন। গর্জনিয়া বাজারে সংক্ষিপ্ত পথসভা শেষে কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিকেলের মূল পথসভায় অংশ নেন। পরে সভাটি জনসভায় রূপ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *