April 16, 2026, 2:47 am
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

খাগড়াছড়িতে ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কার্যক্রম সম্পন্ন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি জেলায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) খাগড়াছড়ি সদর উপজেলার ৩৬টি এবং মহালছড়ি উপজেলার ১৪টিসহ মোট ৫০টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়।

এ সময় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর টহল দল নির্বাচনী বহরে এস্কর্ট প্রদান করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি ভোটকেন্দ্রে কর্মকর্তা ও সরঞ্জাম নিরাপদে পৌঁছানো নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণের দিনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করবে।