April 20, 2026, 10:44 am
শিরোনাম :
পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা আলীকদমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ভোধন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মার্মা মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আলীকদমে দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবায় পৌঁছে দিতে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা প্রদান গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মাটিরাঙ্গায় ইউএনও ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা  মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪ যাত্রী পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার বেশি সাংগ্রাই উপলক্ষে ছাত্রদলের আহ্বায়ক রনির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ  এবার মায়ের কোলে ফেরার অপেক্ষায় শ্মশানে কু্ঁড়িয়ে পাওয়া সেই নবজাতক  খাগড়াছড়িতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
Notice :

খাগড়াছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের টানা তৃতীয় দিনের অভিযান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টানা তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতেই এ উদ্যোগ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের মাছ-মাংস বাজার, ফলের দোকান এবং বিভিন্ন মুদি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল।

অভিযানকালে দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে বিক্রি এবং ওজন সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না—এসব বিষয় তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স আল আমিন স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিধি মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

ম্যাজিস্ট্রেট জানান, বাজারে অস্থিরতা রোধ ও সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী নিয়ম লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জেলা প্রশাসনের এ উদ্যোগে ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। সচেতন মহলের মতে, নিয়মিত তদারকি চলমান থাকলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা কমবে।