April 20, 2026, 10:43 am
শিরোনাম :
পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা আলীকদমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ভোধন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মার্মা মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আলীকদমে দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবায় পৌঁছে দিতে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা প্রদান গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মাটিরাঙ্গায় ইউএনও ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা  মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪ যাত্রী পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার বেশি সাংগ্রাই উপলক্ষে ছাত্রদলের আহ্বায়ক রনির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ  এবার মায়ের কোলে ফেরার অপেক্ষায় শ্মশানে কু্ঁড়িয়ে পাওয়া সেই নবজাতক  খাগড়াছড়িতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
Notice :

রাঙ্গামাটি কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ২১ ফেব্রুয়ারি, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল পুষ্পস্তবক নিয়ে শহীদদের স্মরণ করেন।

রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। কাপ্তাই উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার বাহিনী, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা এসিল্যান্ড, ফায়ার সার্ভিস, কাপ্তাই উপজেলা বিএনপি, হেডম্যান প্রতিনিধি, পেশাদার সাংবাদিক, ইউনিয়ন বিএনপি, কাপ্তাই উপজেলা ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর বিএনপি সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও একে একে শহীদ বেদিতে ফুল অর্পণ করেন। এ সময় উপস্থিতরা একযোগে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ধ্বনিত করেন কালজয়ী গান।

কাপ্তাই উপজেলায় এ আয়োজনের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়।