
শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১:২০ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সকল দপ্তরে পতাকা উত্তোলন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে মৎস কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাললছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ির জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ শাহিন খাঁন,থানা অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্না দে শম্পু, মুক্তিযুদ্ধা কমান্ডার চৌহলাপ্রু চৌধরী, প্রেসক্লাব সভাপতি দীপক সেন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী, আইন-সৃংঙ্খলা বাহিনীর সদস্য,প্রেসক্লাবের সাংবাদিকৃন্দ।
সভায় অতিথিরা বলেন,ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনের চেতনাকে ধারণ করে দেশের শান্তি,এক্য,স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল অবস্থান পালন করতে হবে। ছাড়াও তরুণ প্রজন্মের কাছে এই দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে। সকল মানুষের অধিকার আদায় সবাইকে ঐক্যভাবে সচেতন থাকতে হবে।
সভা শেষে গত ৫ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।