November 7, 2026, 4:14 pm
শিরোনাম :
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা-শোভাযাত্রা ও প্রীতি ফুটবল ম্যাচ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরকল উপজেলা বি এনপির বর্ণাঢ্য র্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী আয়োজনের সমাপনী মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমকে প্রেস ক্লাবের বিদায়ী সংবর্ধনা আলীকদমে পাহাড় ও কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের জাতীয় মহাসমাবেশে যোগ দিতে ঈদগাঁও থেকে ঢাকায় ৩৫ গ্রাম পুলিশ খাগড়াছড়িতে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরকল উপজেলা বি এনপির বর্ণাঢ্য র্যালি

Reporter Name

‎বরকল প্রতিনিধি।।

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে রাঙামাটির বরকল উপজেলা  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে বরকল বাজার থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

‎র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির পক্ষে  সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন , সহসাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন জনি, ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম সহ   দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎দিবসটি উপলক্ষে সকালে উপজেলা  বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

‎র‍্যালি শেষে সংক্ষিপ্ত  আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে আনা হয়। এ ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন তাঁরা। ‎বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে।

‎উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে স্মরণ করে বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। এ বছর দিবসটির ৫১তম বার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিএনপি দেশব্যাপী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রাঙামাটির বিভিন্ন উপজেলার মত বরকল উপজেলাতেও নানা  কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা