বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

বান্দরবানে অনূর্ধ্বু১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবানে অনূর্ধ্বু১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে জেলা সভাপতি মো. জাবেদ রেজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জয়া দত্ত, ক্রীড়াবিদ মফিজুর রহমান বাচ্চু, রফিকুল আলম মামুনসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারসহ মোট ৮টি জেলা দল অংশ নিয়েছে।

উদ্বোধনী ম্যাচে বান্দরবান জেলা দল ২ু০ গোলে রাঙামাটি জেলা দলকে পরাজিত করে। অপর ম্যাচে চট্টগ্রাম জেলা দল ১ু০ গোলে খাগড়াছড়ি জেলা দলকে হারায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, অনূর্ধ্বু১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা বান্দরবানের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

তিনি বলেন, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসন ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *