November 10, 2026, 5:18 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মো. মীর হোসেন-এর উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হয়।
কর্মসূচিতে উপজেলা জাতীয়তাবাদী বিএনপি, কৃষকদল, ওলামা দল, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার আমতল ও মহামুনি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, “স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর আওয়ামী লীগ সরকার কর্তৃক বাকশাল গঠন এবং রক্ষীবাহিনী সৃষ্টি করে বুদ্ধিজীবী হত্যার যে নীলনকশা তৈরি করা হয়েছিল, তা নস্যাৎ করেছিলেন। এটি সম্ভব হয়েছিল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মাধ্যমে”
তিনি আরও বলেন, মেজর জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, বরং রণাঙ্গনে সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন। দেশ ও জাতির অন্তিম মুহূর্তে তিনি যে বিপ্লব ঘটিয়েছিলেন, জনতার সংহতির মাধ্যমে সেই কঠিন অবস্থা থেকে দেশ মুক্তি পেয়েছিল।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন-পরবর্তী দেশ গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের গড়া এ দেশের গণমানুষের দল বিএনপি আবারও দেশের সংকট দূর করতে বদ্ধপরিকর। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরী তারেক রহমান এখন দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করছেন। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরেরা এখনও নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সর্বদা সতর্ক থাকতে হবে।
পথসভায় উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা