April 30, 2026, 12:34 pm
শিরোনাম :
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জিএসি অর্থায়িত প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএ এর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন কুঁড়ি বাছাই পর্ব সম্পন্ন রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলসুমা বেগমের ঘর নির্মাণে সহায়তা দিল বান্দরবান সেনাজোন কালবৈশাখীর তাণ্ডবে দীঘিনালায় কৃষকের স্বপ্ন তছনছ আলীকদমে ইটভাটায় প্রশাসনের যৌথ অভিযান জরিমানা প্রদান বনের কাঠ জব্দ খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কৃষি, বসতবাড়ি ও শিক্ষাখাতে ব্যাপক ক্ষতি এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা দিল ১২ বিজিবি কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের উদ্বোধন কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত সাজেক সড়ক দ্রুত সচল করলো বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্নের ডানায় ক্ষুদে ক্রীড়াবিদরা: খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১,৪৪০ প্রতিভাবান খেলোয়াড় বান্দরবানে কালবৈশাখীতে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু, গাছের ডাল পড়ে নারী আহত খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
Notice :

জ্বালানি তেলের পাচার ও মজুদ ঠেকাতে বরকলে ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা

Reporter Name

বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ের জিরারখামার এলাকায় ১২বিজিবি ছোট হরিনা জোন এক জনসচেতনতা মুলক সভার আয়োজন করে।

৭ এপ্রিল   মঙ্গলবার   সকাল  ৯টায়, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)’র দায়িত্বপূর্ণ তৈবাংছড়া এলাকায় জিরারখামার বিজিবি ক্যাম্প কমান্ডার  এর সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভা আরম্ভ  হয়। উক্ত জনসচেতনমূলক সভায় বর্তমান জ্বালানি সংকটে সীমান্তে জ্বালানি তেল পাচার, মজুদ,মাদক পাচার ও বিভিন্ন বিষয়ে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়। এলাকার জনসাধারণকে অবৈধ মজুদদারি,  মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকারক দিক ও এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এলাকায় কোন অপরিচিত লোকের সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে বিজিবিকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙ্গালী ও পাহাড়ীদের মধ্যে মিলেমিশে থাকার ব্যাপারে পরামর্শ দেয়া হয়। এলাকায় যেন কোন চাঁদাবাজি না হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া             নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পাচার কাজে সংশ্লিষ্টদের সবার তথ্য জানানো  এবং, ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।