
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা এলাকায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে ভুষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এর আগে এরাবুনিয়া বিজিবি ক্যাম্পের সামনে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে ভবিষ্যতেও বিজিবি থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী দুর্গম এলাকার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো একটি ইতিবাচক উদ্যোগ।