April 20, 2026, 8:05 am
শিরোনাম :
মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আলীকদমে দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবায় পৌঁছে দিতে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা প্রদান গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মাটিরাঙ্গায় ইউএনও ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা  মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪ যাত্রী পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার বেশি সাংগ্রাই উপলক্ষে ছাত্রদলের আহ্বায়ক রনির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ  এবার মায়ের কোলে ফেরার অপেক্ষায় শ্মশানে কু্ঁড়িয়ে পাওয়া সেই নবজাতক  খাগড়াছড়িতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার রাজস্থলীতে নববর্ষের পানি খেলায় মেতেছে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা  রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ফাইতংয়ে সড়ক উন্নয়ন প্রকল্পে গণশুনানি অনুষ্ঠিত
Notice :

দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সহায়তা বিতরণ করা হয়েছে। স্থানীয়দের জীবনমান উন্নয়নে এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা সেনা জোনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি-সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কয়েকটি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়। এছাড়া চারটি মাদ্রাসায় জিরা এবং একটি চার্চে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়ক হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে এবং পার্বত্য এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।