April 30, 2026, 5:38 am
শিরোনাম :
রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন কুঁড়ি বাছাই পর্ব সম্পন্ন রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলসুমা বেগমের ঘর নির্মাণে সহায়তা দিল বান্দরবান সেনাজোন কালবৈশাখীর তাণ্ডবে দীঘিনালায় কৃষকের স্বপ্ন তছনছ আলীকদমে ইটভাটায় প্রশাসনের যৌথ অভিযান জরিমানা প্রদান বনের কাঠ জব্দ খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কৃষি, বসতবাড়ি ও শিক্ষাখাতে ব্যাপক ক্ষতি এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা দিল ১২ বিজিবি কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের উদ্বোধন কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত সাজেক সড়ক দ্রুত সচল করলো বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্নের ডানায় ক্ষুদে ক্রীড়াবিদরা: খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১,৪৪০ প্রতিভাবান খেলোয়াড় বান্দরবানে কালবৈশাখীতে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু, গাছের ডাল পড়ে নারী আহত খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর ঈদগাঁও ও চৌফলদন্ডীতে পৃথক ঘটনায় নিহত ২  রাঙাামাটির কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা পোকখালী ও চৌফলদণ্ডীতে অবস্থিত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে নাশকতা
Notice :

খাগড়াছড়িতে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগারের উদ্যোগে খাদ্যোভ্যাসের বিবর্তন ও নিরাপদ খাদ্য গ্রহণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি::

বিঝু, বৈসু, সাংগ্রাইং, শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে খাগড়াছড়িতে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার এর উদ্যোগে ‘বাঙালির খাদ্যোভ্যাসের বিবর্তন ও নিরাপদ খাদ্য গ্রহণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ,  ১৪ এপ্রিল ২০২৬ খ্রি. মঙ্গলবার দুপুর ১২ টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক আনোয়ার কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি’র পরিচালক ঞ্যোহ্লা মং, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশীদ,  খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো: রবিউল ইসলাম। সহকারী শিক্ষক আকতার হোসেন, পাঠাগারের সভাপতি সামছুল ইসলাম তপন।

রবিউল ইসলাম কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানে কার্যক্রম করেন। বক্তাগণ বাঙালির খাদ্যোভাসের বিবর্তন বিষয়ে বিশদ আলোচনা করেন। নিরাপদ খাদ্য গ্রহণের জন্য সচেতনতা বৃদ্ধি ও কৃত্রিমভাবে তৈরি ভেজাল খাদ্য পরিহার করার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তাগণ নিরাপদ খাদ্য গ্রহণের জন্য সচেতনতামূলক সেমিনার ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

নাট্যকার ও সংগঠক মোহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় গণপাঠাগার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজ রিতু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চরন বিকাশ  ত্রিপুরা, কার্যনিবর্হাহী সদস্য সাজাই চাকমা, জসীম ত্রিপুরা, শশী বড়ুয়া, মো: জসীম উদ্দিন, জামাল উদ্দন, আলাউদ্দিন, সুমন, নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ও পাঠকগণ নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত সকলে মিলে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য গ্রহণের জন্য সচেতনতা সৃষ্টি ও নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।