April 23, 2026, 11:12 am
শিরোনাম :
বরকলে অসহায় নারীকে ১২ বিজিবি জোন’র আর্থিক সহায়তা প্রদান রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোন’র ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসা অসহায় পেল ৫শতাধীক মানুষ টেবিল টেনিস তারকা খই খই সাই মারমাকে রাঙামাটি জেলা প্রশাসন এর ঘর উপহার লংগদু জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ ঈদগাঁওতে শিশু ধর্ষণ চেষ্টা এবং চুরির ঘটনায় ২ জন গ্রেফতারঃ দু’টি আইফোন উদ্ধার ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম অনুষ্ঠিত শুকিয়ে গেছে ঝিরি, ঝর্না ও ছড়া বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রাঙামাটির কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বাংলা পরীক্ষা সম্পন্ন; অনুপস্থিত ২ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কয়েকদিনেই বিকল্প ব্যবস্থায় পাঠদান শুরু মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র‍্যাকের দিনব্যাপী কর্মশালা ২৪ বছর ধরে বিছানায় বন্দি আয়শা আক্তার, অসহায় মায়ের নীরব সংগ্রাম বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া বরকলে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩শ ৩৪জন পরীক্ষার্থী
Notice :

টেবিল টেনিস তারকা খই খই সাই মারমাকে রাঙামাটি জেলা প্রশাসন এর ঘর উপহার

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক টেবিল টেনিসে খ্যাতি অর্জনকারী রাজস্থলীর গর্ব খই খই সাই মারমাকে সরকারি অর্থায়নে একটি নতুন ঘর উপহার দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের চুশাকপাড়া গ্রামে নির্মাণাধীন ঘরটি আনুষ্ঠানিকভাবে খই খই সাই মারমা ও তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

উপহারের ঘরটি খই খই সাই মারমা ও তার পিতামাতার কাছে হস্তান্তর করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল আল মাসুম, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সদস্য ক্যাসাচিং মারমা মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশাসন সুত্রে জানা যায়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করা এই অ্যাথলেটের থাকার সুব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিভাবান খেলোয়াড়দের সম্মাননা ও সহযোগিতা প্রদানে সরকার সব সময় আন্তরিক। খই খই সাই মারমার এই প্রাপ্তি স্থানীয় তরুণ ক্রীড়াবিদদেরও উৎসাহিত করবে।

ঘর পাওয়ার পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় খই খই সাই মারমা ও তাঁর পরিবার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই উপহার তাদের আগামীর পথ চলায় অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।