April 23, 2026, 11:15 am
শিরোনাম :
বরকলে অসহায় নারীকে ১২ বিজিবি জোন’র আর্থিক সহায়তা প্রদান রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোন’র ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসা অসহায় পেল ৫শতাধীক মানুষ টেবিল টেনিস তারকা খই খই সাই মারমাকে রাঙামাটি জেলা প্রশাসন এর ঘর উপহার লংগদু জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ ঈদগাঁওতে শিশু ধর্ষণ চেষ্টা এবং চুরির ঘটনায় ২ জন গ্রেফতারঃ দু’টি আইফোন উদ্ধার ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম অনুষ্ঠিত শুকিয়ে গেছে ঝিরি, ঝর্না ও ছড়া বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রাঙামাটির কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বাংলা পরীক্ষা সম্পন্ন; অনুপস্থিত ২ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কয়েকদিনেই বিকল্প ব্যবস্থায় পাঠদান শুরু মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র‍্যাকের দিনব্যাপী কর্মশালা ২৪ বছর ধরে বিছানায় বন্দি আয়শা আক্তার, অসহায় মায়ের নীরব সংগ্রাম বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া বরকলে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩শ ৩৪জন পরীক্ষার্থী
Notice :

বরকলে অসহায় নারীকে ১২ বিজিবি জোন’র আর্থিক সহায়তা প্রদান

Reporter Name

বরকল প্রতিনিধি

বরকলে, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়  আর্থিক সহায়তা প্রদান করেছে।

আজ২২ এপ্রিল বুধবার সকালে ছোট হরিনা  ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় দুজন নারী কে আত্মকর্মসংস্থানে লক্ষ্যে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা ও  অনুদান প্রদান করেন।

বুধবার সকাল ৯টায় ব্যাটলিয়ন সদরের টটিনী পোষ্টের সামনে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

বরকলের ১২বিজিবি ছোট হরিনা  জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এসময় ১২বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা   ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।