April 29, 2026, 12:06 pm
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে দীঘিনালায় কৃষকের স্বপ্ন তছনছ আলীকদমে ইটভাটায় প্রশাসনের যৌথ অভিযান জরিমানা প্রদান বনের কাঠ জব্দ খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কৃষি, বসতবাড়ি ও শিক্ষাখাতে ব্যাপক ক্ষতি এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা দিল ১২ বিজিবি কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের উদ্বোধন কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত সাজেক সড়ক দ্রুত সচল করলো বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্নের ডানায় ক্ষুদে ক্রীড়াবিদরা: খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১,৪৪০ প্রতিভাবান খেলোয়াড় বান্দরবানে কালবৈশাখীতে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু, গাছের ডাল পড়ে নারী আহত খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর ঈদগাঁও ও চৌফলদন্ডীতে পৃথক ঘটনায় নিহত ২  রাঙাামাটির কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা পোকখালী ও চৌফলদণ্ডীতে অবস্থিত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে নাশকতা হাতি দেশের সম্পদ এদের রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়া এমপি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা; নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব
Notice :

কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত সাজেক সড়ক দ্রুত সচল করলো বাংলাদেশ সেনাবাহিনী

Reporter Name

জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি।।
৩৪ ব্রিগেডের তত্ত্বাবধানে ২০ ইসিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আবু সুফিয়ান খান নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দক্ষ দল খাগড়াছড়ির সাজেক সড়কে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

প্রবল ঝড়ে সড়কের উপর উপড়ে পড়া গাছপালা ও ধ্বংসাবশেষ দ্রুত অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সাথে সমন্বয় করে নিরলসভাবে কাজ করেন, যার ফলে স্বল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ এই সড়কটি পুনরায় সচল হয়।

দুর্যোগকালীন এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।