মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

রাজস্থলীতে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উদযাপন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটির রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, এসআই জয়নাল আবেদিন। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনবদ্য অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বক্তারা দক্ষ জনশক্তি তৈরিতে প্রবাসীদের জন্য আধুনিক ও কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে শরিক হওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *