April 30, 2026, 12:28 pm
শিরোনাম :
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জিএসি অর্থায়িত প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএ এর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন কুঁড়ি বাছাই পর্ব সম্পন্ন রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলসুমা বেগমের ঘর নির্মাণে সহায়তা দিল বান্দরবান সেনাজোন কালবৈশাখীর তাণ্ডবে দীঘিনালায় কৃষকের স্বপ্ন তছনছ আলীকদমে ইটভাটায় প্রশাসনের যৌথ অভিযান জরিমানা প্রদান বনের কাঠ জব্দ খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কৃষি, বসতবাড়ি ও শিক্ষাখাতে ব্যাপক ক্ষতি এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা দিল ১২ বিজিবি কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের উদ্বোধন কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত সাজেক সড়ক দ্রুত সচল করলো বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্নের ডানায় ক্ষুদে ক্রীড়াবিদরা: খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১,৪৪০ প্রতিভাবান খেলোয়াড় বান্দরবানে কালবৈশাখীতে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু, গাছের ডাল পড়ে নারী আহত খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
Notice :

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে  চ্যাম্পিয়ন চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায়  কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দুইটি খেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায়  বালিকা বিভাগে  চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে  কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
এদিকে দিনের  দ্বিতীয় খেলায় বালক বিভাগে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ  এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার। এসময় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন,সহ সভাপতি নুরুল আবসার বাবুল,কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী ইলিয়াস হোসেন,সাবেক প্রধান শিক্ষক ইউসুফ মিয়া সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা পরিচালনা করেন শিক্ষক  আবু বক্কর ছিদ্দিক সোহেল, উসাইমং মারমা, দেবানন্দ বড়ুয়া এবং মো:  ইসমাইল হোসেন।