বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা নয়, চলছে অবহেলা: মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ বিকলপ্রায় একমাত্র অ্যাম্বুলেন্স; জরুরি সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন রাজস্থলীবাসীর বান্দরবানে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান বাঘাইছড়ি পশুর হাটে প্রতারক চক্রের তৎপরতা, কৃষকের লাখ টাকা খোয়া আলীকদমে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন লংগদুতে ১১ দপ্তরে কর্মকর্তা সংকট, সেবা ব্যাহত হওয়ার অভিযোগ রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে জীপ উল্টে নিহত ১, আহত ১ পানছড়িতে বীর মুক্তিযোদ্ধা জুলফু মিয়ার দাফন সম্পন্ন ফেসবুকে আইনজীবীর মানহানির অভিযোগে যুবক কারাগারে রামু প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মামুন ও সম্পাদক সোয়েব বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি থানচিতে হিউম্যানটোরিয়ান কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষকদের প্রশিক্ষণ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী ফসল পুনরুজ্জীবনে পিআইসি সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সভা কৃষক কার্ড ও ঋণ মওকুফ, মাঠ দিবস বিষয়ে খাগড়াছড়িতে কৃষক সমাবেশ লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
Notice :

থানচিতে হিউম্যানটোরিয়ান কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষকদের প্রশিক্ষণ

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি প্রতিনিধি::

১১ এপ্রিল ২০২৬, হিউম্যানটোরিয়ান ফাউন্ডেশন কর্তৃক, এর আওতাধীন থানচি উপজেলার রোয়া ক্যং (গ্রামের বিদ্যালয়) প্রকল্পের ১০ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক ও প্রকল্পের কর্মীগণ থানচি বাস স্টেশন, থানচি ব্রিজ এবং থানচি ইউনিয়ন পরিষদ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

এই বিষয়ে প্রকল্পের ব্যবস্থাপক বিদ্যাপূর্ণ চাকমা জানান, একাডেমিক প্রশিক্ষণের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে শিক্ষক ও প্রকল্পের কর্মীগণ নিজ নিজ গ্রামে ফিরে গিয়ে পরিবেশ পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম বাস্তবায়নে উদ্বুদ্ধ হবেন।

এই অভিযানে মোট ৪১ জন প্রশিক্ষণার্থী ও প্রকল্পের কর্মী অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে ১১ বস্তা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ছিল পানির বোতল, জুসের বোতল, চিপসের প্যাকেট, ফাস্টফুডের বাক্স, চকলেটের র‍্যাপার, পলিথিনসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য। তিনি আরও জানান, এই প্রকল্পের অধীনে বান্দরবান জেলার ৩4টি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ২টি হোস্টেল পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রকল্পভুক্ত প্রায় ৭০% বিদ্যালয়ে ব্যবহৃত প্লাস্টিক নির্দিষ্ট স্থানে পুতে রাখা হয়  এবং ২টি হোস্টেলে ১০০% প্লাস্টিক বর্জ্য নির্ধারিত নির্দিষ্ট স্থানে পুতে রাখা হ।

উল্লেখ্য যে হিউম্যানটোরিয়ান‌ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতায় বিভিন্ন সামাজিক শিক্ষা স্বাস্থ্য ও সচেতনমূক কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *