November 19, 2026, 8:08 pm
শিরোনাম :
মহালছড়িতে গ্রামীন কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই করণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সড়কে ডাম্পার পার্কিং, ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে ২২তম কঠিন চীবর দানোৎসব উদযাপন, নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন মহালছড়ি জোনের উদ্যোগে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কঠিন চীবরদান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা নিয়ে স্থানীয়দের পাশে লক্ষীছড়ি জোন একই জায়গার দাবীদার দুজন- প্রতিনিয়ত চলছে মামলা হামলা পানছড়িতে বিদায়ী ইউএনও ফারহানা নাসরিনকে প্রেসক্লাবের সম্মাননা স্মারক প্রদান রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান শুরু, চরকার মাধ্যমে সুতা কাটা উদ্বোধন করলেন জয়তী রায় মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারীসহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন; প্রীতি ম্যাচে ২-০ গোলে জয়

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা

তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা মিনি স্টেডিয়ামে একাডেমির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।

একাডেমির পরিচালক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি তুহিন কুমার দে, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল এবং মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ রাব্বি। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধক নারায়ণ ত্রিপুরা বলেন, ‘ক্রীড়ার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রধান অতিথি মো. শাহজালাল কাজল খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই একাডেমির মাধ্যমে মাটিরাঙ্গার তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সচেতন মহল ও তরুণ খেলোয়াড়দের মতে, এ উদ্যোগ পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উদ্বোধন উপলক্ষে নোয়াখালী খোকন ফুটবল একাডেমি ও মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি ২-০ গোলে জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা