November 19, 2026, 8:08 pm
শিরোনাম :
মহালছড়িতে গ্রামীন কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই করণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সড়কে ডাম্পার পার্কিং, ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে ২২তম কঠিন চীবর দানোৎসব উদযাপন, নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন মহালছড়ি জোনের উদ্যোগে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কঠিন চীবরদান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা নিয়ে স্থানীয়দের পাশে লক্ষীছড়ি জোন একই জায়গার দাবীদার দুজন- প্রতিনিয়ত চলছে মামলা হামলা পানছড়িতে বিদায়ী ইউএনও ফারহানা নাসরিনকে প্রেসক্লাবের সম্মাননা স্মারক প্রদান রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান শুরু, চরকার মাধ্যমে সুতা কাটা উদ্বোধন করলেন জয়তী রায় মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারীসহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে কৃষির চিরচেনা বাস্তবতা। অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ভারসাম্যহীনতা ক্রমেই ঝুঁকিতে ফেলছে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তাকে। এমন পরিস্থিতিতে প্রকৃতিনির্ভর কৃষি, স্থানীয় বীজের সংরক্ষণ, কৃষিবৈচিত্র্য রক্ষা এবং কৃষকের অধিকার নিশ্চিত করে জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলার তাগিদ উঠে এসেছে খাগড়াছড়ির এক আঞ্চলিক সংলাপে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ির হিলটপ গেস্ট হাউসের হলরুমে ‘বাংলাদেশের জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা: এগ্রোইকোলজিই পথ দেখায়’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে আলোচকেরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু কৃষি উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়; বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, স্থানীয় কৃষিজ্ঞান ও কৃষিবৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে খাদ্যব্যবস্থাকে টেকসই করে তুলতে হবে।

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন বারসিকের পরিচালক এবিএম তোহিদুল আলম, আঞ্চলিক সমন্বয়ক মো. আহিদুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত এবং মিলনপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক তৃণা চাকমা। সংলাপের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার সহকারী প্রকল্প কর্মকর্তা সুকিরণ চাকমা।

এতে কৃষক, সমাজকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ৪০ জন প্রতিনিধি অংশ নেন। আলোচনায় বাংলাদেশের খাদ্যব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, পাহাড়ের কৃষির আঞ্চলিক বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং এগ্রোইকোলজির মাধ্যমে ন্যায়সংগত ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা উঠে আসে।

সংলাপের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় অভিজ্ঞতা ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়া এবং কৃষিবৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে পরিবেশসম্মত খাদ্যব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় কৃষি, স্থানীয় জ্ঞান ও প্রকৃতিনির্ভর উৎপাদনব্যবস্থাকে জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষককে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত করা, স্থানীয় কৃষিজ্ঞান ও বীজের বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির প্রসার জরুরি। এ ক্ষেত্রে এগ্রোইকোলজি শুধু কৃষি উৎপাদনের বিকল্প পদ্ধতি নয়, বরং প্রকৃতি, কৃষক ও খাদ্যব্যবস্থার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত পথ।

তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে বারসিক (BARCIK) এবং রোজা লুক্সেমবার্গ স্টিফটুং সাউথ এশিয়ার (Rosa Luxemburg Stiftung South Asia) সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা