November 19, 2026, 8:26 pm
শিরোনাম :
মহালছড়িতে গ্রামীন কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই করণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সড়কে ডাম্পার পার্কিং, ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে ২২তম কঠিন চীবর দানোৎসব উদযাপন, নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন মহালছড়ি জোনের উদ্যোগে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কঠিন চীবরদান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা নিয়ে স্থানীয়দের পাশে লক্ষীছড়ি জোন একই জায়গার দাবীদার দুজন- প্রতিনিয়ত চলছে মামলা হামলা পানছড়িতে বিদায়ী ইউএনও ফারহানা নাসরিনকে প্রেসক্লাবের সম্মাননা স্মারক প্রদান রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান শুরু, চরকার মাধ্যমে সুতা কাটা উদ্বোধন করলেন জয়তী রায় মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারীসহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারীসহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়িতে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের লেমুছড়ি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনীর একটি গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বহরের সদস্যরা দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের দেখতে পান এবং দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন—ক্যায়াংঘাট ইউনিয়নের মো. ছগীর আহম্মেদ (২৫) ও মুরশিদা আক্তার (৩০) এবং মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকার মাহবুব হোসেন (৩২), জামাল উদ্দিন (৩২) ও ফাতেমা আক্তার (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকিজাছড়ি থেকে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত টমটম মহালছড়ি উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বদনালা এলাকা পার হয়ে লেমুছড়ি বটতলায় পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় ব্যাটারি চালিত টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এতে টমটমচালকসহ পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর সেনাবাহিনীর একটি গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বহরের সদস্যরা দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং অপর তিনজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় একটি টহল টিম মহালছড়ি থেকে মাইসছড়ি পর্যন্ত সড়কে নিয়মিত টহল দিচ্ছিলেন এ বিষয়টা খবর পাওয়ার পরপরই সেনাবাহিনীর টহল দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা