November 19, 2026, 8:26 pm
শিরোনাম :
মহালছড়িতে গ্রামীন কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই করণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সড়কে ডাম্পার পার্কিং, ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে ২২তম কঠিন চীবর দানোৎসব উদযাপন, নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন মহালছড়ি জোনের উদ্যোগে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কঠিন চীবরদান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা নিয়ে স্থানীয়দের পাশে লক্ষীছড়ি জোন একই জায়গার দাবীদার দুজন- প্রতিনিয়ত চলছে মামলা হামলা পানছড়িতে বিদায়ী ইউএনও ফারহানা নাসরিনকে প্রেসক্লাবের সম্মাননা স্মারক প্রদান রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান শুরু, চরকার মাধ্যমে সুতা কাটা উদ্বোধন করলেন জয়তী রায় মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারীসহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

মহালছড়ি জোনের উদ্যোগে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে ক্যান্সার আক্রান্ত তিনজন রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মহালছড়ি জোনের উদ্যোগে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় মোট ৬৬ হাজার ৪০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মহালছড়ি জোন সদর ছাড়াও আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প ও ভুয়াছড়ি আর্মি ক্যাম্পের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য এ সহায়তা দেওয়া হয়।

সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন—মহালছড়ি উপজেলার নুনছড়ি গুচ্ছগ্রামের মোঃ জবর আলী, যাকে ১২ হাজার টাকা,ভুয়াছড়ির কোমলছড়ি এলাকার ওয়াজিদ টিলার বাসিন্দা মোঃ আতাউর রহমান, যাকে ৩২ হাজার ৪০০ টাকা এবং মহালছড়ি মাস্টারপাড়ার মোঃ কাইয়ুম মিয়াকে ২২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় অসচ্ছল পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মহালছড়ি জোনের উদ্যোগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রদত্ত এ আর্থিক সহায়তা রোগীদের চিকিৎসা চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা