বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; তিব্র প্রতিবাদ ভূক্তভোগীর খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ লামায় বন কর্মকর্তাদের নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনগত পদক্ষেপের কথা খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দল গঠন শুরু নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২

অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

অফিসে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করার চাঞ্চল্যকর চিত্র দেখতে পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে এক ঝটিকা অভিযানে গিয়ে এই অনিয়ম ও ব্যাপক অব্যবস্থাপনা হাতেনাতে ধরেন তিনি। সকাল ৮টা ৫৫ মিনিটে নিজের গাড়িতে করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় একই ছাদের নিচে থাকা সদর, ফতুল্লা সার্কেল ও সিদ্ধিরগঞ্জ সার্কেল অফিস ঘুরে দেখেন তিনি। তবে আকস্মিক এই পরিদর্শনে গিয়ে তিন সার্কেলের কোনো সহকারী কমিশনারসহ (ভূমি) অধিকাংশ সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে পাননি প্রতিমন্ত্রী; মাত্র দু-একজন স্টাফকে উপস্থিত দেখতে পান।

অফিসের চারপাশ ঘুরে চরম অব্যবস্থাপনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় হাজিরা খাতা পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখতে পান, কর্মস্থলে অনুপস্থিত থাকা বেশ কয়েকজন কর্মচারী আগের দিনের খাতায় স্বাক্ষর করে রেখেছেন। এর প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া অফিসে উপস্থিত হলে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পুরো অনিয়মের চিত্র তার সামনে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় এডিসি অনুপস্থিতির সপক্ষে নানা যুক্তি দেয়ার চেষ্টা করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী মীর হেলাল স্পষ্টভাবে জানান, অফিসে না এসে আগের দিন হাজিরা খাতায় স্বাক্ষর করা অত্যন্ত দুঃখজনক এবং এর মাধ্যমেই প্রমাণিত হয় সাধারণ মানুষ এখান থেকে সঠিক সেবা বঞ্চিত হচ্ছে। সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জনদুর্ভোগ লাঘবে জনগণের মানসম্মত ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করার ওপর কঠোর তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *