মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।।
দেশের জনগণের পাশাপাশি বাংলাদেশে আসা বিদেশি পর্যটকদের নির্বিঘ্ন চলাফেরা ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি জানান, পর্যটন খাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকার প্রয়োজনে আরও প্রশিক্ষিত ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ নিয়োগ দেবে।

গতকাল রাজধানীর আগারগাঁওস্থ পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে আয়োজিত “বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা এবং এর বিকাশে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দেশের ট্যুরিজম সেক্টরের বিপুল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সুপরিকল্পিত, দীর্ঘমেয়াদি, নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলার তাগিদ দেন।

বিশেষ করে পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “পার্বত্য তিন জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির নৈসর্গিক পাহাড়, বন, হ্রদ ও ঝরনার পাশাপাশি সেখানে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী জাতিসত্তার বৈচিত্র্যময় ঐতিহ্যকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের এক অপার সুযোগ রয়েছে।” এই সম্ভাবনার যথাযথ বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীকে সরাসরি পর্যটন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয়রা এর সুফল পেলে অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়া প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পর্যটন সুবিধার আধুনিকায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয় বজায় রাখার ওপর তিনি জোর দেন। তিনি বলেন, স্থানীয় মানুষজন তাদের নিজস্ব প্রকৃতি ও পরিবেশকে চিনে ও জানে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তারা অভ্যস্ত। পার্বত্য অঞ্চলের স্থানীয় উদ্যোক্তাদের ট্যুরিজম সেক্টরে সম্পৃক্ত করলে পর্যটন শিল্পের সম্ভাবনাকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

সভায় আমন্ত্রিত অংশীজনরা বক্তব্য রাখতে গিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক মানের আধুনিক সুবিধা নিশ্চিতকরণ, মানসম্মত সেবা প্রদান এবং যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নতির দাবি জানান।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহিমদা আখতার, এনডিসি এবং পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *