মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

মাটিরাঙ্গায় ৫৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি, মাটিরাঙ্গা উপজেলা শাখার আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ ক্রীড়া আসরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্প, গোলক নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতা বিকেল পর্যন্ত চলে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম, গোমতী বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা।

শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও দর্শকদের মাঝে প্রাণবন্ত উৎসবের আমেজ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *