রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন পাহাড়ি ঢলে দীঘিনালার মধ্য বোয়ালখালীতে কালভার্ট ধস, দুর্ভোগে ২০০ পরিবার প্রত্যন্ত সিন্দুকছড়ি থেকে বিশ্বমঞ্চে সাফল্যের উড়ান: পিএইচডি অর্জন করলেন ড. সজীব ত্রিপুরা স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা: প্রধান আসামি গ্রেফতার বৃষ্টিতে ভিজে খাতা-কলম, অবহেলায় ধুঁকছে কুরাং পাড়া প্রাথমিক বিদ্যালয় বিলাইছড়িতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত লংগদু জোনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত সাজেকে মুমূর্ষু তরুণীকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিল বিজিবি পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা
Notice :

রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগে তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
??

খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দর প্রকল্পে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে তদন্ত কমিটি রামগড় স্থলবন্দর এলাকা ও বন্দর ভরাটের জন্য বৈরাগী টিলায় কাটা পাহাড় পরিদর্শন করে। এ সময় কমিটির সদস্যরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার জন্য পাহাড় ও বন্দর এলাকা থেকে মাটির নমুনা সংগ্রহ করেন।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করে কোনো উন্নয়ন কার্যক্রম গ্রহণযোগ্য নয়। পাহাড় কাটা বা অবৈধ মাটি ভরাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *